হোম / অভিভাবক
অভিভাবক
একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক মানোন্নয়নে অভিভাবকের গুরুত্ব অপরিসীম।
নোটিশ বোর্ড
প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফিতে ৩০% ছাড়।
অভিভাবকদের নিয়ে পরিকল্পনা
অভিভাবকের দায়িত্বশীলতা ও দ্বীনি বিষয়ে সচেতনতা ছাড়া একজন শিক্ষার্থীর জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা অসম্ভব। তাই এভারগ্রিন অভিভাবকদের জন্য নিচের আয়োজনগুলো রেখেছে।

মৌলিক দ্বীনি শিক্ষা
অভিভাবকদের জন্য দ্বীনের মৌলিক বিষয়ে শিক্ষার ব্যবস্থা।
নাসীহা প্রোগ্রাম
সন্তান প্রতিপালন ও দ্বীনি পরিবেশ নিয়ে নিয়মিত নাসীহা।
বইপাঠ ও প্রতিযোগিতা
ইসলামি বইপাঠ এবং বইপাঠ প্রতিযোগিতা।
ইসলাহি দারস
সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতে আল্লাহওয়ালা আলেমদের দারস।
সাধারণ জিজ্ঞাসা
কোন কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হচ্ছে?
২০২৭ শিক্ষাবর্ষে প্লে, নার্সারি, কেজি এবং ১ম থেকে ৩য় শ্রেণিতে ভর্তি নেওয়া হচ্ছে।
কোন কারিকুলাম অনুসরণ করা হয়?
জেনারেল বিষয়ে NCTB সমমানের পাঠ্যক্রম, সাথে কুরআন, আরবি ও ইসলাম শিক্ষার নিজস্ব কারিকুলাম।
আমার সন্তান কি হিফজ করতে পারবে?
জি। ২য় শ্রেণি থেকে হিফজ শুরু হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কমপক্ষে পাঁচ পারা এবং মেধা অনুসারে পরিপূর্ণ হিফজের ব্যবস্থা রয়েছে।
ছেলে ও মেয়েদের কি আলাদা ক্লাস হয়?
তৃতীয় শ্রেণির পর থেকে ছেলে ও মেয়ের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও পৃথক ব্যবস্থাপনা। ছেলেদের ক্লাস পুরুষ শিক্ষক এবং মেয়েদের ক্লাস মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়।
অষ্টম শ্রেণির পর কী হবে?
শিক্ষার্থী এসএসসি, দাখিল বা ক্বওমী ধারা বেছে নিতে পারবে এবং সে অনুযায়ী তাকে প্রস্তুত করা হবে।
বেতন ও ভর্তি ফি কত?
মাসিক বেতন ৳২,৫০০ এবং ভর্তি ফি ৳১০,০০০। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফিতে ৩০% ছাড়।
ভর্তির জন্য কী কী লাগবে?
শিক্ষার্থীর দুই কপি ছবি ও জন্মনিবন্ধন, অভিভাবকের (পুরুষ) দুই কপি ছবি ও এনআইডির ফটোকপি, এবং শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি।
নিজে এসে দেখে যান এভারগ্রিন
ক্যাম্পাস ঘুরে দেখুন, শিক্ষকদের সাথে কথা বলুন এবং কারিকুলাম সম্পর্কে জানুন।
