হোম / একাডেমিক
একাডেমিক
প্লে থেকে এসএসসি বা দাখিল পর্যন্ত কুরআন, ভাষা ও জেনারেল শিক্ষার একটি সমন্বিত পাঠ পরিকল্পনা।
কারিকুলাম রূপরেখা
প্রাক-প্রাথমিক (প্লে, নার্সারি ও কেজি) থেকে প্রাথমিক (১ম-৫ম শ্রেণি) পর্যন্ত এভারগ্রিনের একজন শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীর মতোই কুরআন ও দ্বীনি শিক্ষা (কায়দা, আম্মাপারা, নাযেরা ও মেধা অনুসারে হিফজ) গ্রহণ করবে। এছাড়াও হাদীস আত্মস্থের পাশাপাশি ইসলামের মৌলিক ঈমান-আকীদা, মাসাইল, মাসনূন দুয়া ও সুন্নাহ সমূহের প্র্যাক্টিক্যাল আমলের মধ্য দিয়ে মজবুত দ্বীনি ভিত্তি অর্জন করবে।
জেনারেল বিষয়সমূহের জন্য NCTB সমমানের পাঠ্যক্রম অনুসরণ করা হবে, যা এমনভাবে পাঠদান করা হবে যেন আমাদের শিক্ষার্থীরা যেকোনো জেনারেল স্কুলের একজন শিক্ষার্থীর সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে।
শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জনে থাকবে সবিশেষ মনোযোগ: মাতৃভাষা বাংলা, কুরআনের ভাষা আরবি এবং আন্তর্জাতিক ভাষা ইংরেজি। মননশীল বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রয়েছে হারাম কন্টেন্টমুক্ত অঙ্কন, ক্যালিগ্রাফি, প্রোগ্রামিং, নাশিদ, বিতর্ক ও কারাতেসহ কো-কারিকুলার এক্টিভিটি।
পাঠ্যবই
প্রথম থেকে পঞ্চম শ্রেণি: অভিজ্ঞ গবেষকদের সমন্বয়ে তৈরি NCTB সমমানের কাস্টমাইজড বই, সাথে কুরআন, আরবি ও ইসলাম শিক্ষা কারিকুলাম।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি: বাংলা মিডিয়াম NCTB বই এবং অভিজ্ঞ গবেষকদের সমন্বয়ে তৈরি কুরআন, আরবি ও ইসলাম শিক্ষা কারিকুলাম।
আমাদের বিশেষ মনোযোগ
হিফজুল কুরআন
প্রত্যেক শিক্ষার্থীর জন্য সহীহ তিলাওয়াত, কমপক্ষে পাঁচ পারা এবং মেধা অনুসারে পরিপূর্ণ হিফজের ব্যবস্থা।
আরবি ও ইংরেজি
দশম শ্রেণির মাঝেই কুরআনের সাবলীল অনুবাদ ও আরবিতে কথোপকথন, সাথে ইংরেজির চারটি স্কিলে দক্ষতা।
অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা
আন্তর্জাতিক স্বীকৃত কার্যক্রমভিত্তিক পদ্ধতিতে শেখা হয় স্বতঃস্ফূর্ত, আনন্দদায়ক ও কার্যকর।
আখলাক ও মূল্যবোধ
সাপ্তাহিক ও মাসিক আয়োজনের মাধ্যমে দ্বীনের আমলি দিকগুলো প্রতিদিন অনুশীলন।
পৃথক শ্রেণিকক্ষ
তৃতীয় শ্রেণির পর থেকে ছেলে ও মেয়ের জন্য পৃথক শ্রেণিকক্ষ এবং পৃথক শিক্ষক-শিক্ষিকা।
অভিভাবকদের নিয়ে পরিকল্পনা
অভিভাবকদের জন্য দ্বীনি শিক্ষা, নাসীহা প্রোগ্রাম, বইপাঠ এবং আলেমদের ইসলাহি দারস।
প্লে গ্রুপ থেকে কেজি পর্যন্ত বিষয়ভিত্তিক দক্ষতা
Evergreen-এ আপনার সন্তান কী শিখবে?

১. বাংলা
- প্লে: স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ ও বস্তু দেখে উপযুক্ত বর্ণ শনাক্ত করতে, বলতে ও লিখতে পারবে।
- নার্সারি: স্বরচিহ্নসহ ও স্বরচিহ্ন ছাড়া ২–৩ অক্ষরের শব্দ চেনা, বানান করে পড়া ও লেখা।
- কেজি: কারচিহ্ন ব্যবহার করে শব্দ ও বাক্য গঠন, দ্রুতপঠন, পাঠ-অনুধাবন এবং শ্রুতিলিখন।

২. ইংরেজি
- প্লে: বর্ণের Phonics Sound এবং Capital ও Small Letters চিনতে, বলতে ও লিখতে পারবে।
- নার্সারি: বর্ণ দিয়ে শব্দ গঠন এবং সহজ CVC শব্দ পড়তে ও লিখতে পারবে।
- কেজি: CVC শব্দ পড়া, A/An-এর ব্যবহার এবং সহজ বাক্য গঠন।

৩. গণিত
- প্লে: ১–৩০ পর্যন্ত বাংলা ও ইংরেজি সংখ্যা বলা-লেখা এবং ছবি গুনে সংখ্যা শনাক্ত।
- নার্সারি: ১–৬০ পর্যন্ত সংখ্যা বলা-লেখা এবং জোড়-বিজোড় সংখ্যা শনাক্ত।
- কেজি: ১–১০০ পর্যন্ত সংখ্যা চেনা, বলা-লেখা এবং যোগ-বিয়োগ।

৪. আরবি ভাষা
- প্লে: পৃথক আরবি হরফের আকৃতি চেনা এবং সহজ নির্দেশ বুঝে সাড়া দেওয়া।
- নার্সারি: ২৯ হরফের মাখরাজ অনুশীলন ও পরিচিত বস্তু আরবিতে বলা।
- কেজি: ফাতহা, কাসরা, দাম্মাহ এবং ৩–৪ হরফের সংযুক্ত শব্দ পড়া-লেখা।

৫. কুরআন
- প্লে: খাবার ও কাজের আগে বিসমিল্লাহ, তিলাওয়াত শুনে আগ্রহ ও সম্মানজনক আচরণ।
- নার্সারি: সূরা ফাতিহা ও কিছু সূরা মৌখিকভাবে, হরফের মাখরাজ অনুশীলন।
- কেজি: শেষ দশ সূরা মুখস্থ, মৌলিক তাজবিদ ও সংযুক্ত আরবি শব্দ পড়া।

৬. আদব ও আখলাক
- প্লে: সালামের জবাবে আদব, বিসমিল্লাহ ও কুরআন শোনার সময় সম্মান।
- নার্সারি: সালাতের ভঙ্গি, পরিচ্ছন্নতা এবং প্রাণী-উদ্ভিদের প্রতি সদয় আচরণ।
- কেজি: পাঁচ ওয়াক্ত সালাতের নাম, পূর্ণ সালাত আদায় এবং ওজু, গোসল ও তায়াম্মুমের ধাপ অনুশীলন।
দশ বছরের পূর্ণ পাঠ পরিকল্পনা (হিফজসহ)
| বয়স | শ্রেণি | কুরআন | আরবি | ইসলাম শিক্ষা | জেনারেল শিক্ষা |
|---|---|---|---|---|---|
| ৪+ | প্লে | হরফ পরিচিতি | আরবি P | ইসলাম শিক্ষা P | বাংলা, ইংরেজি, গণিত |
| ৫+ | নার্সারি | কায়দা | আরবি N | ইসলাম শিক্ষা N | বাংলা, ইংরেজি, গণিত |
| ৬+ | কেজি | আম্মাপারা | আরবি KG | ইসলাম শিক্ষা KG | বাংলা, ইংরেজি, গণিত |
| ৭+ | ১ম | আম্মাপারা | আরবি ১ | ইসলাম শিক্ষা ১ | বাংলা, ইংরেজি, গণিত |
| ৮+ | ২য় | হিফজ | আরবি ২ | ইসলাম শিক্ষা ২ | বাংলা, ইংরেজি, গণিত |
| ৯+ | ৩য় | হিফজ | আরবি ৩ | ইসলাম শিক্ষা ৩ | বাংলা, ইংরেজি, গণিত |
| ১০+ | ৪র্থ | হিফজ | আরবি ৪ | ইসলাম শিক্ষা ৪ | বাংলা, ইংরেজি, গণিত |
| ১১+ | ৫ম | হিফজ | আরবি ৫ | ইসলাম শিক্ষা ৫ | বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস |
| ১২+ | ৬ষ্ঠ | হিফজ | আরবি ৬ | ইসলাম শিক্ষা ৬ | বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস |
| ১৩+ | ৭ম | হিফজ | আরবি ৭ | ইসলাম শিক্ষা ৭ | বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস |
| ১৪+ | ৮ম | হিফজ | আরবি ৮ | ইসলাম শিক্ষা ৮ | বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস |
| ১৫+ | ৯ম | SSC / দাখিল | SSC / দাখিল |
দশ বছর পর ইসলাম শিক্ষায় উদ্দিষ্ট যোগ্যতা
| আল-কুরআন |
|
|---|---|
| আল-হাদীস |
|
| আরবি ভাষা |
|
| আকীদা |
|
| ফিক্বহ |
|
| ইসলামের ইতিহাস |
|
| জেনারেল শিক্ষা |
|
মাধ্যমিক শেষে উচ্চ শিক্ষা
অষ্টম শ্রেণি শেষ করার পর একজন শিক্ষার্থী তার শিক্ষা মাধ্যম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারবে। যারা আলেম হতে চায় তাদেরকে তালিমি বোর্ড (ক্বওমী মাদ্রাসায় ভর্তির উপযোগী) করে আলাদাভাবে ০২ বছর যাবত কাফিয়া জামাতে ভর্তির জন্য প্রস্তুত করা হবে, প্রয়োজনে আরও এক বছর। সাথে তারা দাখিল অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
যেসকল শিক্ষার্থী কলেজে ভর্তি হবে তাদের ক্ষেত্রে জেনারেল বিষয়গুলোতে জোর দিয়ে এসএসসি পরীক্ষার ব্যবস্থা করা হবে।
বয়স ৪ থেকে ৬
প্রাক-প্রাথমিক
প্লে, নার্সারি ও কেজি। হরফ পরিচিতি, কায়দা ও আম্মাপারা, সাথে বাংলা, ইংরেজি ও গণিত।
বয়স ৭ থেকে ১১
প্রাথমিক: ১ম থেকে ৫ম
২য় শ্রেণি থেকে হিফজ শুরু। NCTB সমমানের কাস্টমাইজড বই, সাথে কুরআন, আরবি ও ইসলাম শিক্ষা।
বয়স ১২ থেকে ১৪
মাধ্যমিক: ৬ষ্ঠ থেকে ৮ম
বাংলা মিডিয়াম NCTB বই, হিফজ চলমান। অষ্টম শ্রেণি শেষে শিক্ষাধারা নির্বাচন।
বয়স ১৫+
এসএসসি, দাখিল বা ক্বওমী
আলেম হতে ইচ্ছুকদের ২ বছরে কাফিয়া জামাতের জন্য প্রস্তুতি, সাথে এসএসসি। কলেজে ইচ্ছুকদের জেনারেল বিষয়ে পূর্ণ গুরুত্ব।
এক্সট্রা কারিকুলার এক্টিভিটি
স্বাস্থ্যবিধি ও শরীরচর্চা
পোশাকের পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল, নখ-চুল পরিচর্যার অনুশীলন এবং নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়ার মাধ্যমে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত মনোভাব গঠন।
অংকন ও ক্যালিগ্রাফি
শরীয়াহ সম্মত চিত্রাঙ্কন ও আরবি ক্যালিগ্রাফি চর্চার মাধ্যমে সৌন্দর্যবোধ, ধৈর্য ও মনোযোগের গুণ অর্জন।
বিজ্ঞানচর্চা
বাস্তব পরীক্ষা, পর্যবেক্ষণ ও উদাহরণের মাধ্যমে জ্ঞান অর্জন, যার মাধ্যমে শিক্ষার্থীরা আল্লাহ তায়ালার সৃষ্টির নিদর্শন অনুধাবন করতে পারবে।
তথ্যপ্রযুক্তি ও প্রোগ্রামিং
ইসলামিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌলিক কম্পিউটার জ্ঞান, ডিজিটাল নিরাপত্তা ও প্রাথমিক প্রোগ্রামিং শিক্ষা।
সুস্থ বিনোদনচর্চা
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, নাশিদ, হামদ-নাত, ইসলামিক কুইজ, বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাহিত্যচর্চা।
নিজে এসে দেখে যান এভারগ্রিন
ক্যাম্পাস ঘুরে দেখুন, শিক্ষকদের সাথে কথা বলুন এবং কারিকুলাম সম্পর্কে জানুন।
